কবি জয়িতা ভট্টাচার্য'র "হয়ে ওঠা"
কবি জয়িতা ভট্টাচার্যের ‘হয়ে ওঠা’ : মলয় রায়চৌধুরী পত্র-পত্রিকায় দেখি জনপ্রিয় ও মঞ্চসফল পুরুষ কবিদের তুলনায় মহিলা কবিদের আলোচনা প্রায় হয় না । রাজলক্ষ্মী দেবী, কবিতা সিংহ, বিজয়া মুখোপাধ্যায়, মিতুল দত্ত, শতরূপা সান্যাল কবিতায় বাঁকবদল ঘটিয়েছেন অথচ তাঁরা তেমন আলোচিত নন । মল্লিকা সেনগুপ্তের কবিতা আলোচনা হয় তার কারণ তাঁর স্বামী সাহিত্যের পীঠস্হানের পদাধিকারী। জানি না পঞ্চাশ বছর পর কী হবে । পুরুষ কবি-লেখকদের ‘হয়ে ওঠা’ নিয়ে আলোচকরা ভাবেন অথচ নারী কবি-লেখকদের ‘হয়ে ওঠা’ নিয়ে চিন্তা করেন না। পুরুষ কবি ও লেখকদের ‘হয়ে ওঠা’ নিয়ে নানা আলোচনা পড়ার সুযোগ হয়েছে, কোনও পুরুষ লেখক বা কবির গ্রন্হে তাঁর ‘হয়ে ওঠা’ বর্ণিত হয়েছে তা পড়েছি ইংরেজিতে, কেননা তাঁরা ইউরোপিয় সাহিত্যিক, এবং এই ‘হয়ে ওঠা’ ব্যাপারটির তত্ব তাঁদেরই গড়া । সাহিত্যিক নিজেই যদি লেখেন তাহলে তা বিলডুংসরোমান ( Bildungsroman )-এর সাবাজনার কুন্সটলরোমান ( Kunstlerroman ) অথবা ‘শিল্পীর নিজস্ব ন্যারেটিভ’ হিসাবে চিহ্ণিত হয়েছে । অন্যের লেখা হলে তা বিলডুংসরোমান । আমি এই প্রবন্ধে জয়িতা ভট্টাচার্যের ‘হয়ে ওঠা’ নিয়ে লিখছি । তিনি বহু...