Posts

Showing posts with the label Shankha Ghosh

প্রদীপ চৌধুরী : শঙ্খ ঘোষ-এর হাংরি আন্দোলন সম্পর্কে 'শব্দ ও সত্য' নিয়ে একটি খোলা চিঠি

প্রদীপ চৌধুরী : শঙ্খ ঘোষ-এর হাংরি আন্দোলন সম্পর্কে ‘শব্দ ও সত্য’ নিয়ে একটি খোলা চিঠি ‘শব্দ ও গোপন সত্য’ ( অথবা কলিংবেল যাদের আতঙ্কিত করে ) শঙ্খবাবু, ‘ক্ষুধার্ত’র বর্তমান সংকলনে প্রকাশিত আপনার ‘শব্দ ও সত্য’ সম্পর্কে কয়েকটি কথা বলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে । হা, খোলা চিঠি হিসেবেই এটা আপনার লেখার পাশে ছাপা হওয়া দরকার। দীর্ঘদিন, প্রফেসর ও কবি-ইনটেলেকচুয়াল, আপনার সুনামের কথা শুনে আসছি । মনে হয় এখন প্রকৃতই সময় হয়েছে-- আপনার বাক্য ও রচনার স্ববিরোধীতা, আপনার মিডিওক্র্যাসি, আত্মাহীন আপনার অস্তিত্ব ( আমি অবশ্যই খাবার টেবিলের কথা বলছি না ) ও পদ্যরচনা --- এসব সম্পর্কে পাঠক/জনগণের দৃষ্টি পরিষ্কার হওয়া দরকার । তাছাড়া আপনার নিজেরও লাভ হতে পারে । হাংরিদের সঙ্গে তো আপনার কিছু-কিছু যোগাযোগ আছেই । কিন্তু ওই যোগাযোগ যাতে সময় ও সীমা না ছাড়িয়ে যায় এ ব্যাপারে আপনার সচেতন থাকা দরকার। আমি না ধরিয়ে দিলেও অধিকাংশ পাঠকই আপনার রচনাটির স্ববিরোধীতা ধরে ফেলতে পারবেন মনে হয় । ধরে ফেলতে পারবেন, আসলে এই প্রবন্ধ আপনি কোনো জাগ্রত অবস্হা থেকে লেখেননি, আপনার ‘কবি’ চরিত্রে যে আশঙ্কা, সতর্কতা, তারই টানাপোড়েন আপনাকে এ-প্রব...